বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শার্শায় ১১ কোটি টাকার সোনাসহ ৩ পাচারকারী আটক 

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, যশোর : ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১ টি সোনার বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেক্টর কর্নেল তানভীর রহমান পিএসসি এ তথ্য জানান। জব্দ সোনার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।

আটক ৩ জন হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানভির রহমান পিএসসি জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেরে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি কায়বা বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটক ৩ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর