বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাদক উৎখাত করতে হবে-লায়ন মোঃ খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৮৭ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:০২ অপরাহ্ণ

সাভার : ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলছেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদক উৎখাত করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা সবসময় পাশে রয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৩০ জুন) বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি চাই এখনকার শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানে, শুধু সাভারের মুখকে নয়, বাংলাদেশে নয়, সারা বিশ্বে সাভারকে উজ্জ্বল করবে। সাভারে শিক্ষার পরিবেশ আরো সুন্দর করতে হবে। সেকারণে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। তাই মাদকমুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুন্দর একটি সাভার উপহার দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান।

বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এর মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম প্রমূখ সহ সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর