সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিমুলিয়ায় রাস্তা সংস্কার করছেন চেয়ারম্যান প্রার্থী মনির

সাভার প্রতিনিধি / ১২৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
শিমুলিয়ায় রাস্তা সংস্কার করছেন চেয়ারম্যান প্রার্থী মনির

আশুলিয়া (ঢাকা) : সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা যখন উঠান বৈঠক ও প্রচারণায় ব্যস্ত ঠিক ওই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য মনোনিত প্রার্থী মো: মনিরুজ্জামান সামাজিক কাজে সময় ব্যয় করছেন। প্রতিনিয়তই তিনি ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানের ভাংগাচূড়া রাস্তা মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন।

এরই ধারাবাহিকতায় তিনি রোববার (২৬ জুলাই) সকাল থেকে দক্ষিণ নাল্লাপোল্লা এলাকায় গ্রামে উঠার একমাত্র ভাংগাচূড়া রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন তিনি। পরে সকাল থেকেই অন্যান্য মানুষের সাথে রাস্তা সংস্কার করতে নিজে কোদাল হাতে নিয়ে কাজ করেন। এতে স্থানীয় লোকজন তার প্রশংসা করেন।

স্থানীয়রা জানান, মনির আমাদের গ্রামের সন্তান। ভাল কাজের সাথে সব সময় সম্পৃক্ত থাকে। বেশ কিছু দিন ধরেই বৃষ্টির কারণে দক্ষিণ নাল্লাপোল্লা এলাকার গ্রামে ঢুলার রাস্তাটি ভেংগে কাদাযুক্ত অবস্থায় ছিল। মনিরের নজরে আসার পরেই সে এটি মেরামতের উদ্যোগ নেয়। আমরা তার জন্য দোয়া করি।

এদিকে, শুধু এই রাস্তাটিই নয়, শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি রাস্তা তিনি মেরামতের ব্যবস্থা করেছেন। এছাড়া জিরানী-আমতলা সড়কের মেশিনপাড় এলাকায় বৃষ্টির পানি সড়কে জমে থাকতো। সেই পানিও নিস্কাশনের ব্যবস্থা তিনি করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর