সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

সকাল সাড়ে ১০টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ

মোবারক হোসেন, গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ লাখো মুসুল্লি।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসুল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন।

গত ১৩ জানুয়ারি শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকভাবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আগামী ২০ জানুয়ারি শুক্রবার বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর