উচ্চ ফলনশীল ও প্রিমিয়া কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের জাত বিনাধান-২৫ এর চাষাবাদ পদ্ধতি বীজ উৎপাদন ও সংরক্ষণ কলা কৌশল বিষয়ে অর্ধশত কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরার আশাশুনি কৃষি অফিসের হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা সার্বিক সহযোগিতায় অর্ধশত কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হলেও, কৃষির বীজের ব্যাপক চাহিদা থাকলেও প্রচুর সংকট আছে। আমাদের কৃষকদের উৎপাদিত ফসল থেকে আমাদের এই বীজ সংরক্ষণ করতে হবে।
কৃষিবিদরা সারা বাংলাদেশে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে তাল মিলিয়ে কৃষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন জমি ফেলে রাখা যাবে না। পতিত জমিকে ফসলের আওতায় নিয়ে এসে বেশি পরিমান ফসল উৎপাদনের জন্য হাইব্রিড চাষাবাদে আগ্রহী হওয়ার কথা বলেন বক্তারা।
দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালি যুক্ত হন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিনা ময়মনসিংহের সিএসও ড. মো: সিদ্দিকুর রহমান, বিনার গবেষণা শক্তিশালী করন প্রকল্পের প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, বিনা ময়মনসিংহের সিএসও উদ্ভিদ প্রজনন বিভাগের ড. সাকিনা খানম, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের উপ-পরিচালক ড. মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির, এসএ ২ মো: মিজানুর রহমান মিজান, মো: জাহিদুল ইসলাম প্রমুখ।