নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় “পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই)” স্কিম এর আওতায় সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি আয়োজন করা হয় সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকমন্ডলী।