বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সাতক্ষীরায় পেঁয়াজ মজুদের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ২৮৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধভাবে গোডাউনে পেঁয়াজ মজুদ রাখার দায়ে এক ব্যাবয়াসীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভারতের বানিজ্য মন্ত্রনালয় ঘোষিত নিষেধাজ্ঞা জারি পর থেকে বাজারে কৃত্তিম সংকট তৈরি করে অবৈধভাবে প্রায় ৫০০ বস্তা পেঁয়াজ মজুদ রাখার দায়ে মের্সাস সৃষ্টি ট্রেডিং এর সত্তাধিকারী দীপঙ্কর মন্ডলকে ৪৫ হাজার জরিমানা করা হয় এবং তাকে ১২ ঘন্টার মধ্যে গোডাউন থাকা পেঁয়াজ বাজারজাত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরার কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক মো. পারভেজ শরীফসহ প্রশাসনের অন্যান্য কর্মকতা অভিযানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর