বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সাতক্ষীরায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী পালন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে এই দুই উপজেলা চত্বরে নির্মিত বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী , মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা তথ্য আফা মিনারা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সহযোগিতা ও অনুপ্রেরণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে সকল আন্দোলন ও সংগ্রামে উজ্জীবিত হয়েছিলেন।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষিত অসচ্ছল নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়। একই সাথে উপজেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর