নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে চাঁদখালী বিলে বজ্রপাতে অঙ্কুর (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগরের চাঁদখালী বিলে এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর কৃষি কাজ করতো। সে চাঁদখালীর পরিমল বৈদ্য’র ছেলে।
সকাল দশটার দিকে শশুর বাড়িতে পাঠাতে স্ত্রী সুলতা ও কন্যাকে এগিয়ে দিচ্ছিল অঙ্কুর ও তার বাবা পরিমল। পথিমধ্যে বজ্রাঘাতে চাঁদখালী বিল সংলগ্ন রাস্তার মধ্যেই অঙ্কুর মারা যান।