বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সাতক্ষীরায় ব্যস্ততা বেড়েছে কামারশালায়

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : দরজায় কড়া নাডতে শুরু করেছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আযহা। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে সাতক্ষীরার কামার শিল্পের কারিগররা টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছে।

আগামী জুলাই মাসের বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের দিনের অন্যতম কাজ হচ্ছে পশু কোরবানি করা। তাই ঈদুল আযহাকে সামনে রেখে পশু জবাইয়ের মাংস ছাটাই সরঞ্জাম প্রস্তুত করতে টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার সরকারি কলেজে পাড়ার গ্রামের কামার শিল্পের কারিগররা।

কয়লার দকদগে আগুনের লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো যান্ত্রপাতি। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার বিশেষ কোনো ছোঁয়া লাগেনি।পুরানো সেকেলে নিয়মেই চলছে আগুনে লোহা পুড়িয়ে হাতে ধারালো সামগ্রী তৈরির কাজ। তবে এ বছর কাঠের কয়লার ও লোহার দাম বেশি হওয়ায় এসব দ্রব্যমূল্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঈদের আর বেশিদিন বাকি না থাকায় কোরবানির পশু জবাহ করা এবং মাংস ছাড়ানোর কাজের জন্য তৈরি চাপাতি, কোঁপা, ছুরি বটি সহ অন্যান্য ধারালো যন্ত্রপাতি। ফলে এই মুহূর্তে কামার শিল্পের কারিগরদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে।

ঈদুল আযহা কে সামনে রেখে মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি-খুশি করতে পশু কোরবানি দিয়ে থাকে। এই পশু জবাহের জন্য প্রয়োজন হয় ধারালো যন্ত্রের।

পুরাতন সাতক্ষীরার বংশ পরমপরায় কর্মকার এয়াকুব আলী জানান, তিনি স্প্রিং ও লোহা ব্যবহার করে দা, বটি, ছুরি, তৈরি করছেন তবে স্প্রিং লোহা দিয়ে তৈরি জিনিসের দাম বেশি। এ বছর লোহা দিয়ে তৈরি জিনিসের দাম তুলনামূলকভাবে বেশি এবং কোরবানির পশুর দাম বেমি বলে মানুষজন একটু সময় ক্ষেপন করেই যন্ত্রপাতি ধার দিতে আসছে। লোহার দাম কেজি হিসেবে ১০৫ টাকা দরে ছুরি দুইশ টাকা এবং বটি ৩৫০ টাকা কেজি ধরে বিক্রি করছেন বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর