মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর হামলার প্রতিবাদে ও নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ড মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চলনা করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।