মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও বুশরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা মান কর্মবিরতি সহ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ ধর্মঘট অনুষ্ঠিত হয়।
সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সাতক্ষীরার খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী মানববন্ধন করেন ও স্লোগান দেন। সকল শিক্ষার্থীদের পক্ষে ফাতেমা-তুজ-জোহরা বলেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো। ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাল প্রণয়ন এর প্রতিবাদী ধর্মঘটে সভাপতিত্ব করেন সাতক্ষীরার নলতায় অবস্থিত মেডিকেল এ্যসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এর শিক্ষার্থী মুজাহিদ আরফিন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুশরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী মিজানুর রহমান, শিমুল হোসেন, জাহিদ হাসান, মাসুল বিল্লাহ সহ ম্যাটস এর শিক্ষার্থীরা।