বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সাতক্ষীরার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টার দিকে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেসমিন জাহান, সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সমস্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রাসেল মাহমুদ।

প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর উপাধাক্ষ মোঃ আব্দুর রাজ্জাক
অভিভাবক সমাবেশে অভিভাবকদের মতামত, পরামর্শ এবং অভিযোগ শোনা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর