বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সাতক্ষীরার ‘ল, স্টুডেন্ট ফোরামের তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার ‘ল, কলেজের ছাত্রদের প্রিয় অরাজনৈতিক সংগঠন ‘ল, স্টুডেন্ট ফোরামের তফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় ‘ল, কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ল স্টুডেন্ট ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন।

নির্বাচন কমিশনার নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ‘ল, কলেজের প্রভাষক ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এড. মনিরউদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার জান্নাতুন নাহার, বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম, পর্যবেক্ষক আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দীন রানা সহ ‘ল, কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের নির্বাচন বিষয়ে আলোচনা রাখেন ‘ল, স্টুডেন্ট ফোরামের সাবেক নের্তৃবৃন্দ। বক্তারা বলেন ‘ল, স্টুডেন্ট ফোরাম একটি গর্বের জায়গা এটা নতুন নের্তৃত্বের মাধ্যমে নবীনদেরকেই ধরে রাখতে হবে।

আলোচনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এড. মনিরউদ্দীন তফসিল ঘোষণা করেন। আগামী মাসের ৯ সেপ্টেম্বর ‘ল, কলেজে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে রাত ৮ পর্যন্ত ভোট গ্রহন চলবে। একই দিনে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর