বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাতক্ষীরা পুলিশ সুপারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা / ২২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে বদলি জনিত সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা লেকভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পুলিশিং ফোরামের পক্ষ থেকে ও সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশিং ফোরামের সভাপতি আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ ১৩ জন কাউন্সিলর ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, এটা বিদায় নয় শুধুমাত্র কর্মস্থল পরিবর্তন হয়েছে মাত্র। একই সাথে নবাগত পুলিশ সুপার মুহম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে সার্বিক সহযোগীতা করার অনুরোধ জানান পুলিশিং ফোরামের নের্তৃবৃন্দের কাছে।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশিং ফোরাম ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলরা বিদায়ী পুলিশ সুপারের হাঁতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর