নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাভারে “ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রমজান ও বদরের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভারের আরএস টাওয়ার, আই এ বি মিলনায়তনে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক খান সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এম মাহফুজ হোসাইন সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর।
বর্তমান সংবাদ /এএমএইচ/টিএ