বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সাভারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২১৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ

সাভার : “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য ও পুষ্টির ঘাটতি পূরণে দারিদ্র বিমোচনে প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য আর্থিক অনুদান এবং খাদ্য ও পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সাভার উপজেলা অডিটোরিয়ামে কারিতাস স্পেনের আর্থিক সহযোগিতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ (২৮ মে হতে ৩ জুন) ২০২৫ উদযাপন করেছেন কারিতাস উদ্যম প্রকল্প।

খাদ্য ও পুষ্টির ঘাটতি পূরণে দারিদ্র বিমোচনে প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, মাঠ কর্মকর্তা সুমন জন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার প্রমুখ।

পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্প এর পক্ষ থেকে বস্তিবাসী, মাদকাসক্ত, যৌনকর্মী, পথশিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

প্রান্তীক পর্যায়ে ৭ জন মহিলা এবং ৫ জন পুরুষকে ক্ষুদ্র ব্যবসা করার জন্য প্রত্যেককে ৪ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এছাড়াও হতদরিদ্র ১০ জন প্রত্যেককে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তৈল, ১২টি ডিম, ১কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ১প্যাকেট গুড়া দুধ দেওয় হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর