বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সাভারে বনায়ন কার্যক্রম শুরু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭৩ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ
সাভারে বনায়ন কার্যক্রম শুরু

 

সাভার প্রতিনিধি : সাভারের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বনায়ন কার্যক্রম শুরু করেছে ঢাকা বন বিভাগ। এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সাভারের বনভূমি কথিত লীজের নামে জবরদখল চেষ্টা প্রতিরোধ করার লক্ষে এই বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বন বিভাগের উদ্যোগে সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় এ বনায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

বন কর্মকর্তারা জানান, সাভার ছোট কালিয়াকৈর মৌজার বনের সিএস ১৮৯ এবং আরএস ৪০৫ নম্বর দাগে পাঁচ হেক্টর বনভূমিতে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এতে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক মো. রেজাউল আলম, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিম, বারুইপাড়া ও সাভার সাব-বিট কর্মকর্তা মো. শরীফ উর রহমান খান চৌধুরীসহ বন বিভাগের স্টাফরা।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিম জানান, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমের নির্দেশনায় প্রাথমিক পর্যায়ে ২৫ প্রজাতির ১২ হাজারের বেশি চারাগাছ রোপণের মাধ্যমে সাভারে বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া জবরদখল উচ্ছেদের মাধ্যমে বনায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভারের বনাঞ্চল অত্যন্ত জবরদখলপ্রবণ জানিয়ে সহকারি বন সংরক্ষক মো. রেজাউল আলম জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে পতিত বনভূমি চিহ্নিত করে পর্যায়ক্রমে বনায়ন করা হচ্ছে। স্বল্প মেয়াদে মিশ্র প্রজাতির চারাগাছ রোপণ করে পরবর্তীতে বাগানগুলো দেখভালের জন্য উপকারভোগী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর