সাভার প্রতিনিধি : আশুলিয়ায় মহাসড়কের পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় দুইশো অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, এই এলাকায় কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করলেও পরে তারা আবার স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ফুটপাতে দোকান বসিয়েছে। আমরা আজ আবার প্রায় দুইশো অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি এবং আমাদের এ অভিযান চলমান থাকবে। আমরা ফুটপাত দখলমুক্ত রাখবো যাতে জনসাধারণের অসুবিধা না হয়।