বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মামলা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:০১ অপরাহ্ণ
গুলিস্তানে বিস্ফোরণ ; তদন্তে কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।এর আগে ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।

বুধবার রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জাফর হোসেন বলেন, ‘ভবনে বিস্ফোরণের ঘটনায় আমরা ঘটনার দিনই বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। এরপর বুধবার একটি অপমৃত্যুর মামলা করেছি। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে।

তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে থানা-পুলিশ ঘটনার তদন্ত করবে।

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের ফূলবাড়িয়া বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে।

এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত একটি ব্যাংকের কার্যালয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর