বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সৌদিতে সেতুর সাথে সংঘর্ষ, বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ
ছবি : সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষ লেগে বাস উল্টে ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৯ জন।

সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন ২৯ জনের মতো। হতাহছবি তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর