বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

স্মার্ট উদ্যোক্তাদের পদ্মাপাড়ে বিনিয়োগের অনুরোধ সালমান এফ রহমানের

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর দক্ষিণপাড়ের জেলা মাদারীপুরের শিবচরে এখন ব্যবসায় বিনিয়োগ বান্ধব পরিবেশ। এখানে দেশের স্মার্ট উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ‘স্মার্ট শিবচরের কার্যক্রম শুরু এবং উপজেলায় স্থাপিত ৮৮০ টি সিসিটিভি ক্যামেরার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন সালমান এফ রহমান।

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হব। স্মার্ট বাংলাদেশে যেতে আমাদের কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জিং আছে। মূল চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের টেকনোলজিটা। আমাদেরকে ফাস্ট স্পীডি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মডার্ন কম্পিউটিং এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বিষয়গুলি যদি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে না পারি তাহলে পিছনে পড়ে যাবো।

কিন্তু আজকে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো বলেও এসময় আশা প্রকাশ করেন সালমান এফ রহমান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লাসহ অন্যরা।

এর আগে সকালে শিবচরের কুতুবপুরে প্রায় ৭০.৩৪ একর জায়গা জুড়ে ১৫’শ কোটি টাকা খরচে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন সালমান এফ রহমান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর