বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজন গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৬:৪৮ পূর্বাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আবুল হোসেন হত্যা মামলার বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

গ্রেফতাররা হলেন- কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে মো. শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মো. মনির (৪৫)।

র‌্যাব কমান্ডার বলেন, আবুল হোসেন হোসেন হত্যা মামলায় নিহতের চাচাতো ভাই ও ভাতিজাকে মঙ্গলবার ভোরে গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচ পাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন। ২৭ এপ্রিল ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে চলে যান তারা।

আবুলের স্ত্রী মনোয়ারা বেগম বাইরে এসে দেখেন তার হাত মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার ছেলেকে ডেকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আবুলের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর