শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : দেশের ১১ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।বুধবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়ার স্বাক্ষর করা এ পূর্বাভাসে জানানো হয়, ১১ জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং সিলেট জেলার ওপর দিয়ে ই ঝড় বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অনত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর