বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

১৪ দলের সাত দিনের কর্মসূচি আসছে

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
ছবি- সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন, সাত দিনের কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

আমু বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না, তারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর