সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২৫ জানুয়ারির মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : চলতি মাসের ২৫ তারিখের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তবে খরচ কমার সম্ভাবনা নেই।

রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হাজিদের যাতায়াতসহ বেশকিছু বিষয়ে চুক্তি করেছে সরকার।

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। প্রতি বছর এই ধ্বনিতে মুখরিত হয় পবিত্র মক্কা নগরী। কিন্তু করোনা মহামারির সময় ২ বছর বন্ধ ছিল হজযাত্রা। অতিমারির প্রকোপ কমলে গত বছর বাংলাদেশ থেকে অর্ধেক নিবন্ধনকারী হজ করতে পারেন।

তবে আর বিধিনিষেধ নয়। সৌদি আরব ও বাংলাদেশের নতুন চুক্তি অনুযায়ী এবার পূর্ণ কোটায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি বাংলাদেশ থেকে উড়াল দিতে পারবেন পবিত্র মক্কার উদ্দেশে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ এবং সৌদি এয়ারলাইন্স বাকি ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে। এ ছাড়া ইউনাইটেড এজেন্সির সঙ্গে লাগেজ পরিবহনের চুক্তিও করা হয়েছে। হজযাত্রী পৌঁছানোর আগেই আগেই ওই এজেন্সি লাগেজ পৌঁছে দেবে।

তিনি জানান, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তবে জ্বালানির মূল্য ও রিয়ালের বিপরীতে টাকার মূল্যমান কমায় খরচ কমার সম্ভাবনা নেই।

ফরিদুল হক খান বলেন, সৌদি রিয়ালের দাম ছিল ২১ বা ২২ টাকা। সেটা এখন বেড়ে হয়েছে প্রায় ৩০ টাকা। তাই হজ প্যাকেজের খরচ না বাড়ালেও রিয়ালের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় খরচ তো এমনিতেও বেড়ে গেল!

বাংলাদেশি হজযাত্রীদের ৭০ শতাংশ জেদ্দা বিমানবন্দর হয়ে যাওয়া-আসা করবেন এবং ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর হয়ে যাওয়া-আসা করবেন বলেও জানান প্রতিমন্ত্রী

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর