বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না: কৃষিমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩, ১১:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। পেঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে। পেঁয়াজের দামের বিষয়টি মনিটরিং করছি। আমরা আমাদের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে, দাম বাড়বে এমন আশায় অনেকেই পেঁয়াজ ঘরে রেখে দিচ্ছেন।’

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত চার থেকে পাঁচ দিন ধরে বাজার বোঝার চেষ্টা করছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। পেঁয়াজ ৮০ টাকা কেজি তো কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি, যুক্তি-সঙ্গত একটা দামের মধ্যে নিয়ে আসতে পারি।’

গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি মজুতও ভালো ছিল উল্লেখ করে তিনি বলেন, পরে অনেক পেঁয়াজ পচে গেছে। মূলত অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করেছিলেন, যা পরে নষ্ট হয়ে যায়। এর প্রভাব পড়েছে এ বছরের পেঁয়াজ আবাদে। গত বছর পচে যাওয়ায় এবং দাম কমে যাওয়ায় এবার পেঁয়াজ আবাদও কম হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর