সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

৬০ বছরে প্রথমবারের মত জনসংখ্যা কমেছে চীনে

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারে মতো জনসংখ্যা কমেছে চীনে। ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লাখ ৫০ হাজার কমেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে জানা যায়, ১৯৬১ সালে চীনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল। এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমলো।

গবেষকদের অনুমান, এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে। চীনের বর্তমান জনসংখ্যা ১৪১ কোটির কিছুটা বেশি এবং ভারতের জনসংখ্যাও ১৪১ কোটির বেশি।

জাতিসংঘ বিশেষজ্ঞদের অনুমান, দীর্ঘমেয়াদে ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা অন্তত ১০ কোটি ৯০ লাখ কমবে, যা ২০১৯ সালে অনুমিত সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। সেক্ষেত্রে ভারতই তখন বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশের স্থান দখল করবে।

দেশটির জনসংখ্যাবিদদের আশঙ্কা, যদি জনসংখ্যা হ্রাসের এ ধারা অব্যাহত থাকে তবে চীন উন্নত-ধনী দেশ হওয়ার আগেই দেশটির জনসংখ্যা বুড়িয়ে যাবে। একই কারণে দেশটির রাজস্ব আয় কমে যাবে, বাড়বে সামাজিককল্যাণ এবং স্বাস্থ্য ব্যয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মেডিসনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ই ফুজিয়ান বলেছেন, ‘চীনের জনমিতি এবং অর্থনীতির ভবিষ্যৎ আগে যতটা উজ্জ্বল ভাবা হয়েছেলি তার চেয়ে এখন অনেকটাই ফ্যাকাশে।’ তিনি আরও বলেছেন, ‘চীনকে তাই নতুন করে তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর