বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

গাংনীতে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ

 

জাহাঙ্গীর আলম, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে বিলের পানিতে ডুবে ফাহিম ওরফে রাজু আহমেদ নামের নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবনগর গ্রামের দামুসের বিলের পানি থেকে শিশু রাজুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশু রাজু মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের পূর্বপাড়ার কৃষক আরিফুল ইসলামের ছেলে।

সাহেবনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযােদ্ধা সােহরাব হােসেন জানান, রাজুসহ তার আরাে দুই বন্ধু গ্রামের দামুস বিলে গােসল করতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে রাজু আকস্মিকভাবে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা গ্রামের মানুষকে বিষয়টি জানালে খােঁজাখুজির এক পর্যায়ে রাজুর মরদেহ ভাসতে দেখে। এসময় তার মরদেহ উদ্ধার করা হয় ।

মঙ্গলবার বিকেলে রাজুর জানাজা শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।

বর্তমান সংবাদ/জেএ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর