শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ

ডেস্ক রিপোর্ট / ৯১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার।

তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) আজাদ মজুমদার এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তিনি ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ এর গ্রেড-৪ ভুক্ত ৫০,০০০-৭১,২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১,২০০ টাকা নির্ধারিত বেতনে এ নিয়োগ পেয়েছেন।

এর আগে অপূর্ব জাহাঙ্গীরকে উপ-প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর