বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

ডেস্ক রিপোর্ট / ২২৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:০২ পূর্বাহ্ণ

ঢাকা : রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাতে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

এর আগে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব নিবন্ধন স্থগিতের তথ্য জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর