বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কারিতাসের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৪ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ
ছবি : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কারিতাসের উদ্যোগে আশুলিয়ায় র‍্যালী করে শিক্ষার্থীরা।

বিশেষ প্রতিনিধি : নানান কর্মসুচীর মধ্য দিয়ে ঢাকার আশুলিয়ায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল র‍্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও সপ্তাহব্যাপী গণসাক্ষর ক্যাম্পেইন।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই কারিতাস উদ্যম প্রকল্প গনকবাড়ী শাখার উদ্যেগে নানা কর্মসূচি পালন করা হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে আশুলিয়া এলাকায় এক সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।


ছবি : জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সচেতনতামূলক গণসাক্ষর ক্যাম্পেইন করে কারিতাস।

 

দিবস উদযাপন উপলক্ষে আশুলিয়ার হাজী নুরুল হক মডেল স্কুল এ্যন্ড কলেজ, হাজী ওয়াজউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজ, অনির্বান ক্যাডেট একাডেমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবস উদযাপনের কর্মসুচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভেজাল খাদ্য প্রতিরোধে ভাদাইল-জামগড়া আঞ্চলিক সড়কে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন স্কুলের শিক্ষর্থীদের পাশাপাশি কমিউনিটির জনগন অংশগ্রহণ করেন।

ছবি

ছবি : জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কারিতাসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা ভেজাল খাদ্য প্রতিরোধের জন্য স্কুল-কলেজ, পাড়ায়- মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান।

ছবি: জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতার জন্য প্রচারঅভিযান করা হয় এবং স্থানীয় হোটেল ও জনগনের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর