সাভার : ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো: খোরশেদ আলম বলেছেন, সাভারের মাটি বিএনপির ঘাটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাটি। তাই জীবন থাকতে কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবোনা।
শনিবার দুপুরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উদ্যোগে সাভার বাজার বাসষ্ট্যান্ডে জাতীয় মাশরুম সেন্টারে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা এ্যাড. মোহাম্মদ কামাল হোসেন।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মো. উজ্জ্বল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুছ খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।