বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সাভার পৌরসভার একমাত্র অস্থায়ী কোরবানির পশুর হাট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৪৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

সাভার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে গেন্ডা পুকুরপার বালুর মাঠ এলাকায় এ কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠা‌নিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকার।

এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু, ভিক্টোয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক।

এছাড়াও মোশারফ হোসেন মোল্লা, রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর