বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১১

ময়মনসিংহ থেকে সংবাদদাতা / ২৬২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

ময়মনসিংহ : ময়য়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুরে বাস ও মাহিন্দ্রের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। এছাড়া তারাকান্দায় একটি এ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সবমিলিয়ে পৃথক দুই দূর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্র ও বাসের ধাক্কা এবং তারাকান্দায় এ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।

কাজিয়াকান্দা ইন্দিরারপারের দূর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরর্দার। এ ছাড়া গুরুতর আহত আরও দুইজন মমেক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা যান। কিন্তু হতাহতদের নামপরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, ঘটনাস্থলে ছয়জনের পর মমেক হাসপাতালে আরও দুইজনের মারা যান। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর