ঢাকা : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুই পর্বে সমিতির সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সমিতির কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দাশ এর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।
সভা উদ্বোধন করেন সমাজ বিজ্ঞানী, শিকড় সন্ধানী লেখক ও কবি ড. মু. নজরুল ইসলাম তমিজি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আলতাব হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মমিনের সঞ্চালনায় পরিচালিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মীর আব্দুল বারেক, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরো অনেকে।