সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ণ

সাভার : ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঢাকার মতিঝিলে অবস্থিত ভিক্টোরিয়া ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্রিকেট কমিটি ও ক্রিকেট টিমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোঃ খায়রুল কবির খোকন, বিএনপির সহ- ক্রীড়া সম্পাদক ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক প্রিন্স, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠিনক সম্পাদক মোঃ মনিবুর রহমান চম্পক সহ ক্লাবের নব গঠিত কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে তারা ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব ঘুরে দেখেন।

এর আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের ডিরেক্টর মোহাম্মদ সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর