বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মানুষ এক বাক্যে স্বীকার করবে পুলিশ ভালো কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৯ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জ : পুলিশ ভালো কাজ করছে, তা দেশের মানুষ এক বাক্যে স্বীকার করবে। দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও তাদের সেবা বিস্তৃত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশিং’ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির কোনো সভা-সমাবেশে সরকার বাঁধা দেয় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সারাদেশে সভা সমাবেশ করছে। এখন মানুষের রাস্তা ঘাট বন্ধ করে শুরু করেছে পদযাত্রা।

তিনি বলেন, ভোট ছাড়া ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসা সম্ভব না। শুধু রাজনৈতিক নেতা নয়, জনগণও বিষয়টি বুঝে। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। তাই বিএনপি বর্তমানে ভোট বর্জন করলেও জাতীয় নির্বাচনে নিশ্চয় আসবে।

এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ পুলিশ সুপার মেহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর