বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৬৩০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষে শিমুলিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের উঠান বৈঠকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উঠান বৈঠকের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: মোবারক হোসেন।

প্রস্তুতি সভা সঞ্চালনা করেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গালিব মো: ফজলে রাব্বি, যুগ্ম-সাধারন সম্পাদক মো: রুবেল শেখ, সদস্য প্রফেসর আমজাদ হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, কোষাধ্যক্ষ আতাউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সালাম ভুইয়া, শিমুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনিসুর রহমান প্রমূখ সহ সকল ওয়ার্ডের বিএনপি ও এর অংগসংগঠেনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর