আশুলিয়া (ঢাকা) : “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ী শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে র্যালী, প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পবনারটেক হাজী নুরুল হক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বর্ণাঢ্য একটি র্যালী বের করে। র্যালীটি ওই এলাকার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আলাচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তব্য প্রদানর উপর প্রতিযাগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই স্কুলের প্রধান শিক্ষক মো: রুবেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আওয়াল মেম্বার, কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ী শাখার এডুকেটর অগাষ্টিন মিন্টু হালদার সহ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।