কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপের দোকানের মালামাল লুট হয়েছে ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কালামপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর দোকানপাড় এলাকায় বৃহস্পতিবার রাতের কোন এক সময় কবির হোসেনের মালিকানাধীন বাবা ভান্ডারী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তালা ভেঙে ভিতরে ঢুকে দোকানে চারটি গ্রেন্ডিং মেশিন, একটি ওয়েল্ডিং মেশিন, সার্ভিস তার, হোল্ডারের তার, ওয়েল্ডিং রডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বাবা ভান্ডারী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দোকানের কাজ শেষে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখেন মালামাল লুট হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই রকিবুল হোসেন জানান, লুট হওয়ার বিষয়টি জানা নেই। তবে খতিয়ে দেখা হচ্ছে।