আশুলিয়ায় মিনিবাসে আগুন
আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্রামীন পরিবহণের একটি মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওপাওয়আ যায়নি।
সোমবার (১৭ নভেম্বর) ভোর ৬ টার দিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার স্টারলিং গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
বাসের চালক পিন্টু মিয়া জানান, ভোরে বাসের হেলপার গাড়ি ধুয়ে মুছে সড়কের পাশে পার্কিংয়ে রেখে বাথরুমে যায়। এই সুযোগে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং ঢিল ছুঁড়ে বাসের কাঁচের ভেঙে ফেলে। এসময় স্থানীয়রা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভোরে একটি মিনিবাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় আশুলিয়া থানার ওসি অপারেশন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।