বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১০৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন।

আশুলিয়া (ঢাকা) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কথিত লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। এসময় তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেন তারা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করে।

সকালে আশুলিয়ার নরসিংহপুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক হয়ে বাইপাইল হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে বাইপাইলে এসে শেষ হয়।

শোডাউন শেষে বাইপাইল মূড়ে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচার হাসিনা। অনলাইনে অবৈধ কর্মসূচি দিয়ে সাধারণ মানুষদের হয়রানি ও ভোগান্তির সৃষ্টি করছে। এর প্রতিবাদে আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি।

বক্তারা আরো বলেন, এই কর্মসূচি থেকে আমরা প্রত্যাশা করবো স্বৈরাচার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

এসময় বক্তব্য দেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক বদরুল আলম সুমন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সদস্য জাকির হোসেন পাঠান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া, কামরুল ইসলাম, তুহিন মন্ডল প্রমূখ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর