ধামরাই : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, মিছিল, সমাবেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-২০ সংসদীয় আসন (ধামরাই) ব্যস্ত সময় পাড় করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আসাদুল ইসলাম মুকুল। তার আচাড়-ব্যবহার এবং বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী ও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে জোড়ালো ভূমিকা পালন ও প্রতিবাদী কন্ঠস্বরের কারণে এবং ধামরাইয়ের প্রতিভাবান তরুন এই রাজনীতিবিদ বর্তমানে জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন বলে সাধারণ জনগণের অভিমত।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা এবং একই দিন রাতেও তরুন এই রাজনীতিবিদ ধামরাই পৌরসভার বাজার এলাকা ও উপজেলা মসজিদের সামনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি মানুষের সাথে কথা বলেন এবং তাদেত নানা সমস্যার কথা শোনেন ও তাদের ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন।
স্থানীয়রা জানায়, তরুণ নেতৃত্ব হিসেবে মুকুল সাম্প্রতিক সময়ে ধামরাইয়ের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাজারের দোকানদার, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থীসহ সকল শ্রেণি–পেশার মানুষ তাকে কাছে পাচ্ছেন এবং নিজের সমস্যার কথা সহজে বলতে পারছেন। সেই সাথে হিন্দু-মুসলিম সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথেই একাত্মতা প্রকাশ করে কাজ করে যাচ্ছেন। সকল ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের সুখ দু:খের কথা শুনছেন। এধরণের নেতা এর আগে এরকমভাবে সাধারণ মানুষের সাথে মিশেছে কি-না জানা নেই বলেও জানান সাধারণ মানুষ।
এলাকাবাসী মনে করছে, মাঠে সক্রিয় নেতৃত্ব ও মানুষের প্রতি আন্তরিক আচরণই তাকে দ্রুত জনপ্রিয় করে তুলছে। অনেকে মনে করেন, দীর্ঘদিন পর একজন তরুণ কর্মী মানুষের মধ্যে নতুন রাজনৈতিক প্রত্যাশা তৈরি করছেন।
মাঠপর্যায়ে মানুষের প্রতিক্রিয়া জানতে গিয়ে এনসিপি নেতা আসাদুল ইসলাম মুকুল বলেন, “ধামরাইয়ের মানুষকে কাছে পাচ্ছি, তাদের কথা শুনছি, তাদের স্বপ্নকে নিজের স্বপ্ন বানাচ্ছি। সৎ নেতৃত্ব ও বাস্তব উন্নয়নের পথে ধামরাইকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। মানুষের আস্থা আমার শক্তি, ধামরাইয়ের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
ধামরাইয়ের উন্নয়ন, আধুনিক সেবা ও স্বচ্ছ রাজনীতি—এসবকে সামনে রেখে মুকুলের এই ধারাবাহিক জনসম্পৃক্ততা ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রচারের সার্বক্ষণিক সহযোগিতা করছেন ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক নাজমুল হক, উজ্জল ইসলাম, আশিকুর রহমান, কাউসার সহ অন্যান্য নের্তবৃন্দ।