বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

ডেস্ক রিপোর্ট / ৯৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। মরদেহ আজ এভারকেয়ারে থাকবে। কাল সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর