সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বেড়েছে সোনার দাম, ভরি প্রতি ২ লাখ ২৪হাজার ৯৪০ টাকা

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ

ঢাকা : স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ায় প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (০৪ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৯ ডিসেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর