বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ ; ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৩৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ ; ৫ পুলিশ আহত

আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে পুকিশ এসময় টিয়ারশেল নিক্ষেপ করেন। এ ঘটনায় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ বিক্ষোভ করে মেডলার গ্রুপের শ্রমিকরা।

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করছে না মেডলার গ্রুপের পোশাক কারখানা কর্তৃপক্ষ। তবে গত মাসের অপারেটরদের বেতন পরিশোধ করলেও কারখানার অন্যান্য শ্রমিকদের পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড় হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানায় আন্দোলনকারীরা।

শ্রমিকরা আরো জানান, কারখানার হেল্পার, আয়রন ম্যানসহ বাকিরা এখনো বেতন পায়নি। কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ না করে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে। ভরপুর কাজ থাকলেও কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে। তাই আজ শ্রমিকরা কারখানার সামনে বেতনের জন্য গিয়েছিল এবং সড়ক অবরোধ করে। কিন্তু পুলিশর শ্রমিকদের দাঁড়াতে দেয়নি। পরে কয়েকজন শ্রমিকের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের আংশিক বকেয়া বেতন নিয়ে বিক্ষোভ করে আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে। পরে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিকের চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর