সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

হাসপাতালে যুগান্তর সম্পাদক

ডেস্ক রিপোর্ট / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
হাসপাতালে যুগান্তর সম্পাদক

ঢাকা : খুলনা সফরকালে অসুস্থ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার  ঢাকা থেকে খুলনায় আসার পথে গাড়িতে থাকা অবস্থায় মাথা ঘুরে ঢলে পড়েন তিনি। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

খুলনা প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক উপলক্ষে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা ছিল তার।চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু জানান, সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদার ঢাকা থেকে খুলনায় আসার পথে গোপালগঞ্জ পার হওয়ার পর হঠাৎ মাথা ঘুরে গাড়িতে ঢলে পড়েন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

এদিকে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা কবি আব্দুল হাই শিকদারের আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর