বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধঘণ্টা পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর