বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী / ১৬৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় মাদরাসায় এক ছাত্রীকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে রুহুল আমিন (২৩) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস চলাকালীন মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিল। ওই সময় মাদরাসার শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তিনি সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়। দায়ের হওয়া মামলায় আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর